কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

 

অনলাইন ডেস্ক: ভারতের কেরালায় জাতিসংঘের পিস মেডিটেশনের প্রবক্তা, বিশ্ববরেণ্য মেডিটেশন গুরু, দার্শনিক, কবি, চিত্রকর ও সঙ্গীতজ্ঞ শ্রী চিন্ময়ের একটি নতুন মূর্তি উন্মোচিত হয়েছে। সেখানে তাঁর স্মরণে একটি সেন্টারও নির্মাণাধীন রয়েছে, যা খুব শিগগিরই উদ্বোধন হবে বলে জানা গেছে।

এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছে শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম। একই সঙ্গে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব শাকপুরা গ্রামের সন্তান শ্রী চিন্ময়ের প্রেম, শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বময় ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

প্রসঙ্গত, সারা পৃথিবীতে আনুমানিক তিনশতাধিক চিন্ময় সেন্টার রয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শ্রী চিন্ময়ের মূর্তি স্থাপিত হয়েছে।