প্রবীণ সন্ন্যাসী স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ, শোকের ছায়া আধ্যাত্মিক মহলে

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ। ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ।

আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের আধ্যাত্মিক অঙ্গনের প্রবীণ সন্ন্যাসী, যোগাচার্য পরমহংস পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আদর্শ ও ভাবধারায় অনুপ্রাণিত শ্রদ্ধেয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ ছিলেন একজন প্রবীণ সন্ন্যাসী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক (Associate Professor) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক সাধনার সমন্বয়ে তাঁর জীবন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের প্রাণপুরুষ যোগাচার্য পরমহংস পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আদর্শ, দর্শন ও ভাবধারার অনুসারী হিসেবে তিনি আধ্যাত্মিক অঙ্গনে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর মহাপ্রয়াণে একজন প্রবীণ সন্ন্যাসী ও জ্ঞানসাধকের জীবনাবসান ঘটল।

তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শোকসন্তপ্ত ভক্ত, অনুরাগী, শিষ্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে। একই সঙ্গে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন প্রয়াত মহারাজের বিদেহী আত্মাকে দিব্যলোকে স্থান দেন এবং তাঁর শিষ্য, ভক্ত ও অনুরাগীদের এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ।
ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ।