ঢাকায় বিএসপির জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর আয়োজনে রাজধানী ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি প্রতিনিধি (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক দায়িত্বপ্রাপ্ত শ্রী বিজন কান্তি সরকার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি শ্রী তপন মজুমদার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রী রমেশ দও।

অনুষ্ঠানে জাতীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়, মহালয়া উদযাপন এবং বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা এবং সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার বিষয়টি গুরুত্ব পায়।

আয়োজনে: বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ঢাকা।