দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে বিএসপির ফুলেল শুভেচ্ছা

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় দলটির আমীর ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

আজ বুধবার (১৪ অক্টোবর) এ উপলক্ষে বিএসপির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। বিএসপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় এ শুভেচ্ছা জানান।

দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতি ও সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।