ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ উদযাপিত হবে শ্যামাপূজা ও শুভ দীপাবলি

আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামাপূজা কালীপূজা নামেও পরিচিত। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজা ও দীপাবলি উৎসব উদযাপন করেন।

অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালনের বার্তা নিয়ে ভক্তদের মাঝে আবির্ভূতা হন দেবী শ্যামা বা মহাকালী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শক্তি, সাহস, শান্তি, সংহতি ও মানবকল্যাণের প্রতীক। ভক্তরা জগজ্জননী দেবীর কাছে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।

এ উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে শ্যামাপূজার। সন্ধ্যা থেকে মণ্ডপে মণ্ডপে দেবীর প্রতিমার সামনে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, শ্যামাসংগীত ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ। সন্ধ্যায় ঘরে ঘরে, মন্দিরে ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদযাপিত হবে শুভ দীপাবলি।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও শ্যামাসংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুভ দীপাবলি উদযাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বালন ও দীপাবলি উৎসবের শুভ সূচনা করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্যামাপূজা।

দীপাবলি মূলত আলোর উৎসব। অন্ধকারের ওপর আলোর, অজ্ঞানের ওপর জ্ঞানের এবং অশুভের ওপর শুভশক্তির বিজয়ের প্রতীক হিসেবে এই উৎসব পালিত হয়। প্রদীপের আলোয় অন্ধকার দূর করার মধ্য দিয়ে মানুষ নিজের জীবনেও সত্য, ন্যায়, পবিত্রতা ও কল্যাণের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ভক্তদের প্রত্যাশা, দেবী শ্যামার আশীর্বাদে পৃথিবী থেকে অশুভ শক্তি ও অন্ধকার দূর হবে, প্রতিষ্ঠিত হবে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও কল্যাণের আলো।

আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

খেতুরি ধামে অস্থিরতা: তালা ভেঙে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ, স্থবির স্বাভাবিক কার্যক্রম

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩২ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ সূচনা, অনুষ্ঠিত হলো ভূমিপূজা

কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন নিয়ে বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির তুলে ধরলেন শিক্ষার্থী সুদীপ্ত প্রানানিক

আরও খবর: ⁠ইতিহাস ও ঐতিহ্য