দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ২৯ সনাতনী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির শারদীয় উপহার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ২৯ জনের পরিবারের জন্য শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে জীবন উৎসর্গকারী মোট ৩২৬ জন পুলিশ সদস্যের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ২৯ জনের পরিবারের কাছে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের প্রধানদের মাধ্যমে আইজিপির শুভেচ্ছাবার্তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান, সহমর্মিতা ও শুভেচ্ছা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে জীবন উৎসর্গকারী ৩২৬ জন পুলিশ সদস্যের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ২৯৩টি পরিবার এবং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চারটি পরিবারের কাছেও আইজিপির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী পাঠানো হয়েছিল।

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।