চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের মাঝে CTG সনাতনী পরিবারের শারদ উপহার বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে CTG সনাতনী পরিবার। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের পাথরঘাটার ব্যান্ডেল রোডের সেবক কলোনি (হরিজন পাড়া) এলাকার শীতলা ও গোপাল মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩০টি বস্ত্র শারদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

CTG সনাতনী পরিবারের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই শারদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সুজিত চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন CTG সনাতনী পরিবারের প্রতিষ্ঠাতা সেতু দেবী, অর্থ সম্পাদক অপু দে, সাধারণ সম্পাদক পাপ্পু দে এবং মহিলা সম্পাদিকা তনিমা দাশ সাথী। সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্জয় ঘোষ, অভি দাশ, পিম্পল দে, প্রজয় সিংহ, রমেশ সিংহ, প্রান্ত দত্ত, চৈতি দেওয়ানজী, তমাশ্রী দেবী ও সাগরিকা মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানে সেবক কলোনির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোপাল মন্দিরের সভাপতি শ্রী চরন দাশ এবং শীতলা মন্দিরের পূজারি শ্রী দিলীপ লালা।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিকতার বন্ধন দৃঢ় করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। হরিজন সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।

এ সময় আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সহযোগী এবং আর্থিক ও সার্বিকভাবে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

CTG সনাতনী পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।