জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ১৮৪৮ সালের এই দিনে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম জগন্নাথ রায় চৌধুরী। ১৯২৫ সালের ৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে কিশোরীলাল রায় চৌধুরীর নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাঁর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে বৃহত্তর শিক্ষাকেন্দ্রে পরিণত হওয়ার পথ পায়, যার ধারাবাহিকতায় আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশ ঘটেছে।

১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আর্থিক সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়লে কিশোরীলাল রায় চৌধুরী এর দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্কুলটি আরমানিটোলা থেকে বর্তমান অবস্থানে স্থানান্তর করেন এবং পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে এর নামকরণ করেন ‘জগন্নাথ স্কুল’।

শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার বিকাশেও তাঁর আগ্রহ ছিল। ১৮৮৭ সালে ঢাকার বাংলাবাজারে নিজ নামে তিনি ‘কিশোরীলাল জুবিলী হাইস্কুল’ প্রতিষ্ঠা করেন। একই বছর রানি ভিক্টোরিয়ার শাসনকালের ৬০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রতিষ্ঠা করেন ‘ডায়মন্ড জুবিলী থিয়েটার’। পরবর্তী সময়ে থিয়েটারটি বিক্রি হয়ে সেখানে লায়ন্স সিনেমা হল প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বিলুপ্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে কিশোরীলালের ভূমিকা এখানেই থেমে থাকেনি। তাঁর উদ্যোগে ১৮৮৪ সালে ‘জগন্নাথ স্কুল’ দ্বিতীয় শ্রেণির কলেজে উন্নীত হয়। পরবর্তী সময়ে ১৯০৮ সালে এটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদা লাভ করে। ধাপে ধাপে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে।

দীর্ঘ পথপরিক্রমায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। পরে ২০০৫ সালে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এভাবেই কিশোরীলাল রায় চৌধুরীর উদ্যোগে বিকশিত শিক্ষাপ্রতিষ্ঠানটি আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।

শিক্ষা বিস্তারে অবদানের পাশাপাশি জনহিতকর কাজেও কিশোরীলাল রায় চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করা হয়। মানিকগঞ্জের বালিয়াটিতে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাঁর এসব অবদান তাঁকে স্থানীয় ইতিহাসে একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় করে রেখেছে।

আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

খেতুরি ধামে অস্থিরতা: তালা ভেঙে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ, স্থবির স্বাভাবিক কার্যক্রম

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩২ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ সূচনা, অনুষ্ঠিত হলো ভূমিপূজা

কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন নিয়ে বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির তুলে ধরলেন শিক্ষার্থী সুদীপ্ত প্রানানিক

আরও খবর: ⁠ইতিহাস ও ঐতিহ্য