বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) ৯০ সদস্যবিশিষ্ট যুব কমিটি অনুমোদন, সভাপতি সুমন মন্ডল ও সাধারণ সম্পাদক বরুন চন্দ্র রায়

 

বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৯০ সদস্যবিশিষ্ট যুব কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির সভাপতি অনুপ কুমার দত্ত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সুমন মন্ডলকে সভাপতি, সুজিত চন্দ্র দাসকে নির্বাহী সভাপতি এবং বরুন চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষরে অনুমোদিত এই নতুন কমিটির মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করা, নেতৃত্বের বিকাশ ঘটানো এবং সনাতনী সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত যুব কমিটির তরুণ নেতৃত্ব ঐক্য, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

নতুন এই কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবগঠিত ৯০ সদস্যবিশিষ্ট যুব কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ সনাতন পার্টির যুব সংগঠন আরও সুসংগঠিত, সক্রিয় ও জনকল্যাণমুখী হয়ে উঠবে।