বরিশালে চণ্ডীপাঠ ও মহিষাসুর বধের গীতিনাট্যে মহালয়া উদযাপন

বরিশালে চণ্ডীপাঠ ও মহিষাসুর বধের গীতিনাট্যে মহালয়া উদযাপন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে আজ শনিবার (১০ অক্টোবর) উদযাপিত হচ্ছে শুভ মহালয়া। এদিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের, আর পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আরাধনার ক্ষণগণনা।

শুভ মহালয়া উপলক্ষে বরিশাল নগরের স্ব-রোডে রাধা গোবিন্দ নিবাস মন্দিরের সামনের সড়কে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে অগ্রগামী যুব সংঘ। শনিবার সকাল ৬টায় শ্রী শ্রী চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে মহিষাসুর বধের গীতিনাট্য পরিবেশনা। দেবী দুর্গার আবির্ভাব ও অসুরবিনাশের পৌরাণিক কাহিনি অবলম্বনে পরিবেশিত এ গীতিনাট্য উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ধর্মীয় আবেগ ও ভক্তির আবহ সৃষ্টি করে।

এ সময় রাধা গোবিন্দ নিবাস মন্দির প্রাঙ্গণে শত শত ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। চণ্ডীপাঠ, আগমনী সুর ও ধর্মীয় পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া দেবীপক্ষকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও প্রত্যাশা। অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বে শান্তি, মঙ্গল ও কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনায় দেবী দুর্গার আগমনী বার্তা বরণ করে নিচ্ছেন ভক্তরা।

আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

খেতুরি ধামে অস্থিরতা: তালা ভেঙে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ, স্থবির স্বাভাবিক কার্যক্রম

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩২ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ সূচনা, অনুষ্ঠিত হলো ভূমিপূজা

কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন নিয়ে বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির তুলে ধরলেন শিক্ষার্থী সুদীপ্ত প্রানানিক

আরও খবর: ⁠ইতিহাস ও ঐতিহ্য